ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জুলাইয়ের গণ-অভ্যুত্থান–সংক্রান্ত ১০৬ মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং ৭৫টি অন্যান্য ধারার মামলা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট দাখিল হওয়া ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুরসহ বিভিন্ন জেলা এবং পিবিআই, রাজশাহী মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের অধীন। অন্যদিকে, ৭৫টি অন্যান্য ধারার মামলা এসেছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা এবং পিবিআই, সিআইডি, ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর মহানগর পুলিশ থেকে।

গণ-অভ্যুত্থান সম্পর্কিত প্রতিটি মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। অন্যান্য মামলার তদন্তও দ্রুত শেষ করে দোষীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জুলাইয়ের গণ-অভ্যুত্থান–সংক্রান্ত ১০৬ মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ

আপডেট সময় : ০৮:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫