পরশুরামে ২ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা চিমনী ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- আপডেট সময় : ০৮:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২২৩০ বার পড়া হয়েছে
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে মেসার্স সততা ব্রিকস ও মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচারিং কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা ও চিমনী ভেঙ্গে দেয়া হয়েছে।
গতকাল ২ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলা সহকারি কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নুর এ জরিমানা করেন।
সূত্র জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরশুরাম উপজেলা সহকারি কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নুর এর নেতৃত্বে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়, এসময় মেসার্স সততা ব্রিকস এ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ১ লাখ টাকা জরিমানা ও আগুন নিবিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
একই দিন মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচারকে ছাড়পত্র না থাকায় চিমনী ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, র্যাব -৭ এর একটি টিম, জেলা পুলিশ সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, ছাড়পত্র বিহীন কোন ইটভাটা চলতে পারবে না।পরিবেশ রক্ষায় ফসলি জমির টফসয়েল রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালতে অভিযান অব্যাহত থাকবে।






















