ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

এআই ভিডিও বিতর্কে গরম আলোচনা: আন্তর্জাতিক আসরে মোদির ‘চা বিক্রি’ দৃশ্য

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এআই-নির্মিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সেই ভিডিও শেয়ার করায় বিতর্কে জড়িয়েছে কংগ্রেস। অপরদিকে, ভিডিওটিকে ‘অপমানজনক’ উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি।

ভিডিওতে দেখা যায়, স্যুট পরে রেড কার্পেটের উপর দিয়ে হাঁটছেন মোদি, আর পেছনে সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন দেশের পতাকা। দৃশ্যটি দেখে মনে হচ্ছে কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানের পরিবেশকে নির্দেশ করা হয়েছে। সেখানে মোদিকে বলতে শোনা যায়, ‘চায়ে বোলো, চায়ে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদি প্রায়ই নিজের অতীতের ‘চা-ওয়ালা’ পরিচয় রাজনৈতিক বক্তব্যে ব্যবহার করে থাকেন। বিভিন্ন সভা-সমাবেশে তাকে এই পরিচয়কে কেন্দ্র করে বক্তব্য দিতে দেখা গেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি একসময় বলেছিলেন, ‘২০১৪ সালে আপনারা এক চা-ওয়ালাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি কখনও নিজেকে অর্থনীতিবিদ বলিনি, তবে দেশবাসীর শক্তির ওপর ভরসা করেছি— আর ভারত আজ দশম স্থান থেকে উঠে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের শেয়ার করা ভিডিওটি মোদির সেই পরিচয়কে কেন্দ্র করেই ব্যঙ্গাত্মকভাবে তৈরি করা হয়েছে।

ভিডিওটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করে বলেন, ‘এলিট কংগ্রেস এখনও কঠোর পরিশ্রমী, ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা একজন প্রধানমন্ত্রীকে গ্রহণ করতে পারে না। আগে যেভাবে তাকে “চা-ওয়ালা” বলে অপমান করেছে, এবারও একই কাজ করছে। এমনকি অতীতে তার মাকেও আক্রমণ করেছে। জনগণ এসব অশালীন আচরণ ক্ষমা করবে না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এআই ভিডিও বিতর্কে গরম আলোচনা: আন্তর্জাতিক আসরে মোদির ‘চা বিক্রি’ দৃশ্য

আপডেট সময় : ১২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫