ফেনীতে সোশ্যাল এইড’র ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারনা ও মশারী বিতরণ
- আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২২৮৭ বার পড়া হয়েছে
সোশ্যাল এইড এনজিও আয়োজিত ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারনা ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মশারী বিতরণ অনুষ্ঠান ৩ ডিসেম্বর বুধবার পৌরসভার ৭ নং ওয়ার্ড সৈয়দ নগরে অনুষ্ঠিত হয়।
সোশ্যাল এইড ফেনী জেলার প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও মিডিয়া পারসন জহিরুল হক সজীব’র সঞ্চালনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মশারী বিতরণ উদ্বোধন করেন ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) রোমেন শর্মা, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা কান্তা, ফেনী পৌর নির্বাহী কর্মকর্তা শামসুল হক, পৌর মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ।
স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল এইড এর নির্বাহী প্ররিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার।
সোশ্যাল এইড এর ডেঙ্গু সচেতনতার অংশ হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফেনী পৌর এলাকায় ১০০০ পিচ এবং দাগনভুঁইয়া উপজেলায় ১০০০ পিচ মশারী বিতরণ করা হচ্ছে।






















