ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আগের চেয়ে বেশি চনমনে’ দাবি করার পর ট্রাম্প বৈঠকে ঘুমিয়ে পড়লেন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৫ বার পড়া হয়েছে

ছবি : নংগৃহীত

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘স্লিপি জো’ বা ‘ঘুমকাতুরে জো’ বলে উল্লেখ করেন।

বৈঠকের সময় নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের জবাবে ৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, তিনি এখন ‘২৫ বছর আগের তুলনায় বেশি চনমনে’। সাংবাদিকদেরও তিনি তুলোধোনা করেন এবং বলেন, তিনি আগের তুলনায় আরও দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম।

তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের সময় ট্রাম্প বারবার ঘুমাতে ঢলে পড়েছিলেন। শিক্ষা, শ্রম ও স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপস্থাপনার সময় তার মনোযোগ ভঙ্গ হতে দেখা যায়। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা বা রসিকতায় ট্রাম্পের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম সক্রিয় ছিল।

২ ঘণ্টা ১৭ মিনিটের বৈঠকে একাধিকবার মনোযোগ হারানোর বিষয়টি প্রকাশ্যে আসলেও হোয়াইট হাউস তা অস্বীকার করেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ দিয়ে সব বক্তব্য শুনেছেন এবং পুরো বৈঠক পরিচালনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আগের চেয়ে বেশি চনমনে’ দাবি করার পর ট্রাম্প বৈঠকে ঘুমিয়ে পড়লেন

আপডেট সময় : ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫