শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ থেকে ১০ টন ত্রাণ পাঠানো হয়েছে
- আপডেট সময় : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকার ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় ১০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে। এতে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ।
বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগের একজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। মিশন কমান্ডারের দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়ারের কারণে শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের ফলে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত হয়েছেন এবং অন্তত দুশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্ধুপ্রতীম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ গভীর মর্মাহত। শ্রীলঙ্কার সরকার জরুরি অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ এ ত্রাণ পাঠিয়েছে






















