জামায়াতের নির্বাচনী চমক: খুলনা-১ এ কৃষ্ণ নন্দী
- আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২১৪৫ বার পড়া হয়েছে
জামায়াত ইসলামী খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে দলটি হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণ নন্দীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক কৃষ্ণ নন্দীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কৃষ্ণ নন্দীও নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াত ইসলামের ইতিহাসে এটি প্রথমবার যে অন্য ধর্মের কোনো ব্যক্তিকে প্রার্থী করা হলো। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
খুলনা-১ আসন ঢাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায়। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন ‘জামায়াত ইসলাম সনাতনী’র সভাপতি।
এর আগে জামায়াত খুলনা-১ আসনে মো. ইউসুফকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কৃষ্ণ নন্দী জানিয়েছেন, গত ১ ডিসেম্বর জামায়াতের আমির ড. শফিকুর রহমান খুলনায় আসার সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়। পরে তাকে ও ইউসুফকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তাকে প্রার্থী হিসেবে কাজ করার অনুরোধ করা হয়। ইউসুফও তার সঙ্গে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন।
খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সী মঈনুল ইসলাম বলেন, ‘খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন হয়েছে। কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে এবং দলীয় সিদ্ধান্তে সবাই ঐকমত্যে কাজ করবেন।




























