ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গাজিপুরে খালেদা জিয়ার সুস্থতায় গণ- দোয়ার আয়োজন।

মনিরুল ইসলাম
  • আপডেট সময় : ১২:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১৮৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ভাওয়াল রাজবাড়ী মাঠে এই গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,দেশ আজ এক সংকটকাল অতিক্রম করছে। এই সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আবারও নেতৃত্ব দেওয়ার তাওফিক দান করেন।”

বক্তারা আরও বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আজকের এই গণদোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শেষে দ্রুত আরোগ্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজিপুরে খালেদা জিয়ার সুস্থতায় গণ- দোয়ার আয়োজন।

আপডেট সময় : ১২:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫