শিরোনাম ::
জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ঢাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। দুইপক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া বৈঠকে জামায়াত আমিরের আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টিও আলোচিত হয়। সফরের সময় তিনি বৃটিশ সরকারের একজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল, মি. টিমোথি ডাকেট।
ট্যাগস :




























