ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বেগম জিয়ার লন্ডন যাওয়ার সময় ঠিক হয়েছে, রওনা শুক্রবার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ১২ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে।

সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন। সঙ্গে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসকসহ ১৪ জন।

এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রওয়ানা হবেন।

এইদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত। তার চিকিৎসা চলছে।”

বহু বছর ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে তিনি গণ-অভ্যুত্থানের পর মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, বর্তমানে তার স্বাস্থ্য সংকটাপন্ন।

বেগম খালেদাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর থেকে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ ও পিজিআর সদস্যরা নিয়োজিত আছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, এসএসএফ নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে। এ বিষয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বেগম জিয়ার লন্ডন যাওয়ার সময় ঠিক হয়েছে, রওনা শুক্রবার

আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫