ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেল আরও দুই রাজনৈতিক দল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

টানা ১২৫ ঘণ্টার অনশনের পর নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে ‘জনতার দল’-কেও নিবন্ধনের অনুমোদন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। পুনঃতদন্তের পর এই দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, তফসিল নিয়ে আলোচনা করতে আগামী ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনের সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে।

দল নিবন্ধনের বিষয়ে আখতার আহমেদ বলেন, “পুনরায় কয়েকটি দলের কার্যক্রম যাচাই করা হয়। পুনঃতদন্তে দেখা গেছে, আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের কার্যক্রম চালাচ্ছে। শর্তপূরণ করার পর কমিশন নীতিগতভাবে তাদের নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, “দল দুটি নিয়ে কারো আপত্তি রয়েছে কি না তা নিশ্চিত করতে ৯ ডিসেম্বর গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।”

রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়ে ইসি সচিব জানান, “তফসিল ও সাধারণ ভোট নিয়ে আলোচনা করতে ১০ বা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাতের জন্য চিঠি পাঠানো হয়েছে। আজ দুপুরে বঙ্গভবনে চিঠি পৌঁছেছে।”

প্রবাসী ভোট সংক্রান্ত বিষয়ে আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, সেই ব্যালটের কোনটি বাদ যাবে এবং কীভাবে গণনা হবে, তা নিয়ে একটি সংশোধনী প্রস্তুত করা হয়েছে। আজ উপদেষ্টা পরিষদ সেই সংশোধনী অনুমোদন করেছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেল আরও দুই রাজনৈতিক দল

আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫