শিরোনাম ::
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ পাঠানো হয়েছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ২১১৪ বার পড়া হয়েছে
বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম উঠে আসায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাকে পদ থেকে অপসারণের আহ্বান জানানো হয়।
নোটিশ পাঠানো তিন আইনজীবী হলেন—মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন এবং মো. আতিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশটি পাঠান।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তারা আইনের আশ্রয় নেবেন।
ট্যাগস :


























