ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ইরানের চেয়ে আঞ্চলিক নিরাপত্তায় ইসরাইলই বড় হুমকি: সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইরানের চেয়ে ইসরাইলই বড় হুমকি—এমন মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল।

স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল—বর্তমানে মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় হুমকি কে? উত্তরে তিনি বলেন, “এই মুহূর্তে অবশ্যই ইসরাইল।”

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনাও ইরানের আঞ্চলিক প্রভাব হ্রাস করেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, “ইসরাইল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। গাজা, পশ্চিম তীর কিংবা লেবানন—যেখানে যুদ্ধবিরতি বলবৎ, সেখানেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। এসব দৃশ্য কোনোভাবেই শান্তির লক্ষণ নয়। আমার মতে ইসরাইলই সমস্যার উৎস এবং তাকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।”

সৌদির এই সাবেক গোয়েন্দা প্রধানের বক্তব্য ইঙ্গিত দেয়—রিয়াদ এখনো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আগায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানের চেয়ে আঞ্চলিক নিরাপত্তায় ইসরাইলই বড় হুমকি: সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫