ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়েকটি ইকোনমিক জোন বাতিল হতে পারে: রিজওয়ানা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের উপকূলীয় অঞ্চলে কয়েকটি ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “সব উপকূলে ইকোনোমিক জোন জরুরি নয়; বনও সুরক্ষিত রাখতে হবে।”

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা উল্লেখ করেন, “নতুন প্রজন্ম বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে এসেছে—এটাই বড় স্বার্থকতা। বনের প্রাণীর সুরক্ষা এখন সবচেয়ে জরুরি।” তিনি আরও বলেন, ৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণীকর্মীকে স্বীকৃতি দেওয়া হবে, যা অন্যদেরও উৎসাহিত করবে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বন্যপ্রাণী ইউনিট’ খুলেছে এবং বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড চালু করা হচ্ছে।

বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, গত এক বছরে ওয়াইল্ড লাইফ ক্রাইম নিয়ে কাজ করা হয়েছে। চলনবিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে সেখানে জলস্তর কমানোর কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিজওয়ানা জানান, জগই বিলসহ ছয়টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অন্য সরকারি সংস্থার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি যোগ করেন, “বনের প্রাণীর বিপদে পাশে দাঁড়ানোই নিস্বার্থ ভালোবাসা—মেছাবিড়াল বা অন্যান্য প্রাণী উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হচ্ছে, যা দেশের প্রাণী রক্ষা ও উদ্ধার কর্মকাণ্ডকে শক্তিশালী করছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কয়েকটি ইকোনমিক জোন বাতিল হতে পারে: রিজওয়ানা

আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫