ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোট ১,৯৩,৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী।

ইসি প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় সঠিক ঠিকানা প্রদানের জন্য অনুরোধ করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের উচিত অবস্থানরত দেশের প্রচলিত ঠিকানা ব্যবহার করা। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা দেওয়া যেতে পারে। ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে সংশোধন করতে হবে।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব (৩৮,২৬৯ জন) ও যুক্তরাষ্ট্র (১৯,২৭১ জন)।

নির্বাচন কমিশন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিশ্বের যেকোনো স্থান থেকে এখন প্রবাসীরা অ্যাপ ডাউনলোড করে ভোটার নিবন্ধন করতে পারবেন।

তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। আইসিপিভি নিবন্ধনের সময়সূচি ঘোষণার পর ১৫ দিনের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রথমে প্রবাসী ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান অপরিহার্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোট ১,৯৩,৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

আপডেট সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫