চট্টগ্রাম মেট্রোপলিটনে ১৬ থানার ওসি বদলি
- আপডেট সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এ আদেশে ১৫ জন ওসিকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে এবং একজনকে নগর পুলিশের বিশেষ শাখায় স্থানান্তর করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা আদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর হয়েছে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
বদলির তালিকা অনুযায়ী:
-
কোতোয়ালি ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, পাঁচলাইশ থানার মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায় এবং বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।
-
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বন্দর থানা থেকে মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানা থেকে কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায় নিয়োগ দেওয়া হয়েছে।
-
হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, পাহাড়তলী থানার ডামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় এবং ডবলমুরিং থানার বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম নগর পুলিশের বিশেষ শাখায় নিরস্ত্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
-
বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায় এবং খুলশী থানার শাহীনুর আলমকে কর্ণফুলী থানায় বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার জাহিদুল ইসলামকে খুলশী থানায় নিয়োগ দেওয়া হয়েছে।
-
ইপিজেড থানার ওসি মো. কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে। ইপিজেড থানায় নতুনভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।






















