শিরোনাম ::
শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মন্তব্য
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২১১৯ বার পড়া হয়েছে
ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (৬ ডিসেম্বর) এনডিটিভির এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার ভারতে থাকা নির্দিষ্ট পরিস্থিতির কারণে। তিনি বলেন, “যতদিন তিনি ভারতে থাকবেন, তা তার নিজস্ব সিদ্ধান্তের বিষয়। যে পরিস্থিতিই তাকে এখানে এনেছে, তা তার ভবিষ্যতের পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে।”
জয়শঙ্কর আরও জানান, ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, “ভারত চায়, বাংলাদেশসহ যেকোনো দেশে জনগণের ইচ্ছার প্রতিফলন গণতান্ত্রিকভাবে ঘটুক। গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তারা পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেবে।”
ট্যাগস :


























