শিরোনাম ::
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৩৩ জন
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৪ বার পড়া হয়েছে
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৩৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯০ জন, আর বিভিন্ন অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৩৪৩ জন।
শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাসুয়া, দুইটি রামদা, দুইটি চাপাতি, একটি চাকু, দুইটি ককটেল, দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলভার এবং দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ট্যাগস :






















