শিরোনাম ::
সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২১৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। শনিবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় থেকে একটি পিক-আপসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেলকুচির রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারির মামুন মিয়া এবং নয়াবাড়ির মাসুদ রানা।
সদর থানায় শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে পুলিশের একটি টিম এই সফল অভিযান পরিচালনা করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ট্যাগস :






















