ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

খুলনায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে ফেরদৌস হোসেন নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

শনিবার (৬ ডিসেম্বর) মৃত পুলিশ সদস্যের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফারের ছেলে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে ক্যাম্পের বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

খুলনায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫