যশোরে আধা কেজি স্বর্ণসহ এক যুবককে গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২১১৩ বার পড়া হয়েছে
যশোরে তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালঙ্কারসহ বিকাশ কুমার ঘোষ (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের মোট ওজন ৫১৫.৯ গ্রাম, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
রোববার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকাশ কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসের তল্লাশি চালানো হয়। এ সময় বিকাশের প্যান্টের পকেট থেকে ৩টি স্বর্ণের বার এবং ৪টি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।
আটক বিকাশ কুমার ঘোষ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে স্বর্ণগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






















