ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নোয়াখালীতে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা, লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১০২ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিন হাজীর বাড়ি থেকে তার লাশ পাওয়া যায়।

নিহত রিয়া একই বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিয়া বাড়িতে সেলাইয়ের কাজ করতেন।

প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের রুমে ঘুমিয়েছিলেন তিনি। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি তার মা। পরে সকাল ১০টার দিকে রুমের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহতের পরিবার জানাতে পারেনি যে রিয়ার আত্মহত্যার কোনো নির্দিষ্ট কারণ ছিল কি না। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নোয়াখালীতে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা, লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার

আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫