ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

গাজীপুর-১ আসনের মনোনয়ন নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে, তাদের ওপর হামলা চালায় বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাক সিদ্দিকী দাবি করেছেন, মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল, যা বিক্ষোভে প্রকাশ পেয়েছে। হামলায় কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিএনপি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই আসনে মনোনয়ন দেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও দলের নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে। আসনটিতে কয়েকজন কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় : ০৭:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫