ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

রাইস কুকারে রান্নার সময় কিশোরের মর্মান্তিক মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে রাইস কুকারে ভাত রান্নার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাগর মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভবানীখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর নেদম মিয়ারের ছেলে। পুলিশ জানায়, বাড়িতে মা না থাকার কারণে সাগর সকালে নিজেই ভাত রান্না করতে গিয়ে রাইস কুকারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন বলেন, সাগরের আঙুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাইস কুকারে রান্নার সময় কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫