শিরোনাম ::
মোহাম্মদপুরে মা ও কন্যাকে কুপিয়ে খুন
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২১২৪ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। পুলিশ ধারণা করছে, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরই সকালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গৃহকর্মী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এবং পরে পালিয়ে গেছে।
ট্যাগস :






















