বাবরি মসজিদ নির্মাণে দানবাক্সে জমা বিপুল অর্থ, চলছে গণনা
- আপডেট সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ নির্মাণের জন্য ইতোমধ্যেই বিপুল অনুদান জমা হয়েছে।
হুমায়ুন কবির অনলাইন ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মুক্তহস্তে দানের আহ্বান জানিয়েছেন। চাইলে দাতা নির্দিষ্ট ব্যাংক একাউন্টে বা দান বাক্সের মাধ্যমে অর্থ পাঠাতে পারেন।
রবিবার হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে ১১টি দান বাক্স খোলা হয় এবং মেঝেতে রুপি ফেলে গণনা করা হয়। এজন্য ৩০ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং রুপি গণনার মেশিনও ব্যবহার করা হয়েছে। হুমায়ুন কবিরের দাবি, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ৯৩ লাখ রুপি জমা পড়েছে।
তিনি আরও জানান, ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এক ব্যক্তি ৮০ কোটি রুপি দান করবেন বলে প্রকাশ করেছেন। এ পরিস্থিতিতে বাবরি মসজিদ নির্মাণে অর্থের কোনো অভাব হবে না বলেও জানিয়েছেন বিধায়ক। রুপি গণনার মুহূর্তের ভিডিও নিজের ফেসবুকে লাইভ করে দেখিয়েছেন তিনি।



























