কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি নিয়ে ৪ মনোনয়নপ্রার্থী সংবাদ সম্মেলন করেন
- আপডেট সময় : ০৪:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী জেলা সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়নবঞ্চিত চার প্রার্থী। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলালি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি মাজহারুল ইসলামকে আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন ও এডভোকেট শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে অন্য কাউকে দলের মনোনয়ন দেওয়ার দাবি জানান এবং অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।
এর আগে রবিবার রাতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি মাজহারুল ইসলামকে প্রাথমিকভাবে মনোনীত করে।




























