শিরোনাম ::
কেএমপিতে নতুন কমিশনার, পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২১১২ বার পড়া হয়েছে
পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও ২০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে।
ট্যাগস :






















