ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের পেছনে ধাক্কা দিল অটোরিকশা; এতে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের পেছনে ধাক্কা দিলে এক বৃদ্ধ নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ধন রঞ্জন দে (৬০)। তিনি চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী চৌরাস্তা থেকে মাইজদী উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা একলাশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেক অটোরিকশা হঠাৎ ব্রেক করলে পেছনের অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ধন রঞ্জনসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ধন রঞ্জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের পেছনে ধাক্কা দিল অটোরিকশা; এতে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫