ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়েছেন ড. সালেহউদ্দিন।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ড. সালেহউদ্দিন বলেন, রাজনীতিবিদরা যদি দুর্নীতিমুক্ত থাকেন, তবে সমাজে পচন ধরবে না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের শুধু কারাগারে রাখা যথেষ্ট নয়; তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও ঘৃণার পরিবেশও তৈরি করতে হবে।

দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন অনুষ্ঠানে বলেন, ক্ষমতাচ্যুত ব্যক্তিরা দেশ ছাড়ার সময় অনেকে অর্থের বিনিময়ে তাদের সহযোগিতা করেছে। যেসব রাজনৈতিক নেতা দুর্নীতিবাজদের সহায়তা করেছেন, তাদের প্রতি ভোটারদের সমর্থন না দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ভোটাররা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

তিনি আরও জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তাকে নিয়োগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিন সকালে দুদক কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়েছেন ড. সালেহউদ্দিন।

আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫