ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বেপরোয়া গতির বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার মহামায়া পশ্চিম বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস চাপায় এক শিশু নিহত হয়েছেন।

নিহত শিশুটি হলো মহামায়া বাজার মসজিদের খাদেম মোহাম্মদ মাঈনুল পাটওয়ারীর ৭ বছরের ছেলে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুর আসার পথে সৌদিয়া বাসের চাকায় শিশুটি চাপা পড়ে প্রাণ হারায়। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা প্রতিবাদে সড়ক অবরোধ করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহতের ঘটনায় দায়ী বাস চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, স্থানীয়দের সৃষ্টি করা সড়ক অবরোধ কিছু সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বেপরোয়া গতির বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫