ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর ভিডিও কলে গলায় ফাঁস দিয়ে মৃত্যু চিকিৎসকের।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

মাদারীপুরে প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর ভিডিও কলে তাকে রেখে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা ঘটে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া ফ্লাটে।

নিহত অনিক আশ্চর্য ছিলেন পাশের এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক। তিনি রাজৈরের বাজিতপুর গ্রামের পল্লী চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে।

পরিবারের বরাতে জানা গেছে, অনিক আট বছর ধরে ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সোমবারও তিনি রোগীদের সেবা দিয়ে বাসায় ফিরেন। ওই সময় প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ভিডিও কলে তাকে রেখে আত্মহত্যা করেন। পাশের রুমে থাকা নৃপন নামের ব্যক্তি বিষয়টি বুঝে থানা পুলিশকে খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর ভিডিও কলে গলায় ফাঁস দিয়ে মৃত্যু চিকিৎসকের।

আপডেট সময় : ০১:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫