ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রো–অটোরিকশা সংঘর্ষে নারী প্রাণ হারালেন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে জোবায়দা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ওমপাড়া বটতলা এলাকায়। নিহত জোবায়দা বেগম স্থানীয় বাড়ৈখালী শিবরামপুরের এখলাছ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন আশুদা বেগম (৫৪), আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অটোরিকশাটি শ্রীনগরমুখী এবং মাইক্রোবাসটি ঢাকামুখী ছিল। সংঘর্ষের সময় অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং মাইক্রোবাসের সামনের অংশ দমড়ে-মুচড়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার কারণে সার্ভিস লেনের ওই অংশে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গাড়ি দুটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। দুটি যান জব্দ করা হলেও মাইক্রোবাস চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশন এ ঘটনায় আইনি প্রক্রিয়া চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রো–অটোরিকশা সংঘর্ষে নারী প্রাণ হারালেন

আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫