ভারতে একটি সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ করার প্রস্তাব–বিতর্ক তুঙ্গে।
- আপডেট সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৩ বার পড়া হয়েছে
তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার ঘোষণা ঘিরে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে। প্রশাসন জানাচ্ছে, আসন্ন ‘তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’-এর আগে বিশ্বের মনোযোগ আকর্ষণ করতেই এই উদ্যোগ।
রাজ্য মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির প্রস্তাব অনুযায়ী, হায়দ্রাবাদের ইউএস কনস্যুলেটের পাশের সড়কটি ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ হিসেবে পরিচিত হবে। একই সঙ্গে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতিতেও শহরে কিছু সড়কের নামকরণ হচ্ছে। প্রস্তাবিত তালিকায় রয়েছে ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফট রোড’, ‘উইপ্রো জংশন’ এবং একটি সড়ককে ‘টাটা ইন্টারচেঞ্জ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে এই উদ্যোগের বিরোধিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার। তার অভিযোগ, কংগ্রেস সরকার কেবল ট্রেন্ডিং ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সড়কের নাম পরিবর্তন করছে, ইতিহাস, প্রাসঙ্গিকতা ও সাংস্কৃতিক গুরুত্ব উপেক্ষা করা হচ্ছে।



























