ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার এক বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা এখনো ভবনের ভেতরে আটকা পড়া আরও মানুষকে উদ্ধার করার চেষ্টা করছেন। খবর রয়টার্সের।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং খুব দ্রুত তা ওপরের তলায় ছড়িয়ে পড়ে। ভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র অফিস রয়েছে। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আর কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের চাপে অফিসের অনেক কর্মী ওপরের তলা থেকে মই ব্যবহার করে নিচে নেমে এসেছেন।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ভবনের ভেতরে আরও হতাহত ব্যক্তিদের খোঁজা এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, উদ্ধারকারীরা মৃতদেহ বডি ব্যাগে বের করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইন্দোনেশিয়ার এক বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

আপডেট সময় : ০৪:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫