ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বঙ্গভবনে প্রবেশ করেছেন সিইসি ও তাঁর সহকারী কমিশনাররা।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ এম এম নাসির উদ্দিন। সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২:৩০ টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা। এর আগে, গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন চিঠি পাঠায়।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে। এবার প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের নিবন্ধন স্থগিত রয়েছে, ফলে ব্যালটপেপারে ‘নৌকা’ প্রতীকের কোনো প্রার্থী নেই।

নিবন্ধন স্থগিত থাকায় দলটি তাদের নিজস্ব প্রতীকে অংশগ্রহণও করতে পারছে না। এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এছাড়া কোনো দল জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশগ্রহণ করবেন। দেশজুড়ে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বঙ্গভবনে প্রবেশ করেছেন সিইসি ও তাঁর সহকারী কমিশনাররা।

আপডেট সময় : ১২:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫