ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বালতিতে পড়ে ১১ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে নাদিয়া নামে ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল নাগাদ খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ইটভাটা শ্রমিক নবাব মিয়া ও শুভা আক্তারের একমাত্র সন্তান ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালবেলায় শিশুটির বাবা-মা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ে নাদিয়া বাড়ির আঙিনায় একা খেলছিল। আচমকাই একটি বালতির মধ্যে পড়ে গিয়ে শিশুটি ডুবে মারা যায়। রান্না শেষে ঘর থেকে বের হওয়া মা শিশুকে বালতির মধ্যে ডুবে থাকতে দেখে চিৎকার করেন।

প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সুমন পাল জানিয়েছেন, অসতর্কতার কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি সকল অভিভাবককে শিশুদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

শিশুর একমাত্র সন্তান হারানোর শোকে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বালতিতে পড়ে ১১ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫