ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গৃহকর্মী গ্রেফতার: মা-মেয়ে হত্যার পিছনের কারণ জানাল পুলিশ।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২১৪০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়ে লায়লা আফরোজ (৪৮) ও নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যার ঘটনায় পুলিশ গৃহকর্মী আয়েশা (২০) ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা–পুলিশ জানায়, বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যাকাণ্ড ঘটানোর পেছনে চুরির অভিযোগ থেকে বিরূপ প্রতিক্রিয়া ছিল বলে জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন আয়েশা বাসার মালামাল চুরি করতে গিয়ে লায়লা আফরোজের নজরে পড়েন। লায়লা তাকে আটকে পুলিশে ফোন দেওয়ার চেষ্টা করলে আয়েশা ধারালো ছুরি দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করে। ওই সময় ঘুম থেকে উঠে মেয়ে নাফিসা এসে আঘাতের শিকার হন। এরপর আয়েশা স্কুলড্রেস পরে পালিয়ে যান।

গ্রেফতারের সময় আয়েশার কাছ থেকে ৬ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। সে নলছিটি এলাকায় আত্মগোপনে ছিলেন এবং বর্তমানে ঢাকায় আনা হচ্ছে।

সুরতহাল প্রতিবেদনে লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল, আর তার মেয়ের শরীরে ছিল ৪টি ছুরিকাঘাত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গৃহকর্মী গ্রেফতার: মা-মেয়ে হত্যার পিছনের কারণ জানাল পুলিশ।

আপডেট সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫