ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মরক্কোতে ভবন ধসে প্রাণ গেল ১৯ জনের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি থাকা দুটি ভবন ধসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। খবর—রয়টার্স।

ফেজের স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আল-মুস্তাকবাল এলাকার চারতলা ভবন দুটি রাতের কোনো এক সময়ে হঠাৎ ধসে পড়ে। দীর্ঘদিন ধরে ভবনগুলো অযত্নে ছিল এবং এতে আটটি পরিবার বসবাস করত।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক সুরক্ষা কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানায়, ধসে পড়া ভবন দুটির গায়ে অনেক দিন ধরে ফাটল ছিল। ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়।

রয়টার্স জানিয়েছে, তারা এখনও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

মরক্কোর বেশিরভাগ জনসংখ্যা, শিল্পক্ষেত্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। অন্য এলাকাগুলোর অর্থনীতি প্রধানত কৃষি, মৎস্য ও পর্যটনের ওপর নির্ভরশীল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মরক্কোতে ভবন ধসে প্রাণ গেল ১৯ জনের

আপডেট সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫