নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।
- আপডেট সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহের ছেলে মোস্তফা সর্দার (৫৫) এবং পোরশা উপজেলার আব্দুল মালেক।
স্থানীয়রা জানান, তারা বিকেলে মোটরসাইকেলে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তেঁতুলতলী এলাকায় পৌঁছালে নওগাঁ-রাজশাহী রুটের বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।






















