ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচন ভবনে তফসিল ঘোষণা উপলক্ষে তৎপর নিরাপত্তা ব্যবস্থা।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে। লোহার ব্যারিকেড দিয়ে ভবনের সামনের অংশ ঘিরে রাখা হয়েছে। এছাড়া প্রধান সড়ক থেকেও কমিশনে প্রবেশে কঠোর কড়াকড়ি দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় নিশ্চিত করার পরই কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছেন।

সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন এ ঘোষণা করবেন।

তফসিলে জানা যাবে গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সীমা। এছাড়া প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারের জন্য নির্দেশনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও তফসিলে উল্লেখ থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন ভবনে তফসিল ঘোষণা উপলক্ষে তৎপর নিরাপত্তা ব্যবস্থা।

আপডেট সময় : ০২:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫