জামায়াতে যোগদানের কারণে ভারতের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ কৃষ্ণ নন্দীর
- আপডেট সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে খুলনায় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও দলের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী। তিনি অভিযোগ করেছেন, হিন্দু হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন, “ভারতে থাকা বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসু আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন। তিনি ব্ল্যাকমেইল, আন্তর্জাতিক চাঁদাবাজ, এবং বিভিন্ন কৌশলে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিচ্ছেন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জামায়াতে ইসলামী থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। নির্বাচনী মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।”
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দলটি আনুষ্ঠানিকভাবে খুলনা-১ আসনের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীকে ঘোষণা করে। ৩ নভেম্বর খুলনা মহানগর কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
জামায়াতে ইসলামের ইতিহাসে এবারই প্রথম অন্য ধর্মের একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।




























