ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল বাংলাদেশ।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সংগৃহীথ ছবি

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন পায়।

তিনি জানান, মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে, যদিও এতে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব কমতে পারে। আসন্ন রমজানকে সামনে রেখে খেজুর আমদানির ওপর শুল্ক ৫১ শতাংশ থেকে কমিয়ে ৪১ শতাংশ করা হয়েছে।

এদিন বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ও আইনগত সহায়তা প্রদানের দ্বিতীয় অধ্যাদেশসহ তিনটি আইন অনুমোদনের সিদ্ধান্তও জানানো হয়।

এআই প্রযুক্তি ব্যবহারের পর দেশে জালিয়াতি বেড়ে যাওয়ার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জালিয়াতি প্রতিরোধে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তফসিল ঘোষণার পর কোনো দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “যারা আন্দোলনে নামবেন, তাদের আইনের আওতায় আনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা আত্মবিশ্বাসী—একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো।”

এছাড়া প্রেস সচিব জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম গত বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল বাংলাদেশ।

আপডেট সময় : ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫