ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

তফসিল ঘোষণা: মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ জানা গেল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একই দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।

সিইসি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পূর্বে রেকর্ড করা ভাষণে বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানি ১২ থেকে ১৮ জানুয়ারি চলবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

তিনি আরও জানান, ভোটের দুই দিন আগে (৪৮ ঘণ্টা) সকল নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।

এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এটি দেশের তৃতীয় গণভোট, এজন্য ভোটের সময়সীমা সম্প্রসারিত করা হয়েছে।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। ভোটের তারিখ নির্ধারণের আগে সিইসি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। তিনি রাষ্ট্রপতিকে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

সিইসি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদলে বা বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য মাঠ পর্যায়ে ৩০০ জন বিচারক প্রয়োজন হবে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তফসিল ঘোষণা: মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ জানা গেল

আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫