ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাদি গুলিবিদ্ধের ঘটনায় এক সন্দেহভাজন শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা ডিএমপির

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাধারণ জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত এক ব্যক্তির ছবি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ছবিতে দেখা ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো—ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২। এছাড়া ৯৯৯ নম্বরেও তথ্য দেওয়া যাবে।

ডিএমপি জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদি গুলিবিদ্ধের ঘটনায় এক সন্দেহভাজন শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা ডিএমপির

আপডেট সময় : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫