লক্ষ্মীপুরে এক নারীর ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।
- আপডেট সময় : ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর পৌর শহরের মটকা মসজিদ এলাকায় শনিবার ভোরে এক নারীর ওপর ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ছকিনা বেগম (৫০)। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এ ঘটনায় নিহতের দুই ছেলের স্ত্রীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং প্রথমে ছকিনা বেগমের ঘরে হামলা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে, নোয়াখালী জেনারেল হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বামী সাফি উল্যাহ তিন বছর আগে মারা গিয়েছিলেন। নিহতের দুই সন্তান বিদেশে থাকায় বাড়িতে তিনি একা ছিলেন। স্থানীয়দের দাবি, কোনো মালামাল বা টাকা লুট হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ঝলক মহন্ত জানান, এটি ডাকাতির ঘটনা নয়। নারীকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের চেষ্টা চলছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করার জন্য।






















