ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঢাকায় সেনাবাহিনীর অভিযান: ৪ জন আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার চারজনের মধ্যে দুজন কিশোর গ্যাং সদস্য এবং অপর দুজন মাদক ব্যবসায়ী। তাদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম অভিযানটি গত শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে আদাবর এলাকায় পরিচালিত হয়। এতে সামুরাই ধরনের দেশীয় অস্ত্রসহ মো. সুজন বেপারি (২৭) ও মো. রাব্বি (২২) নামে দুজনকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাং-এর চিহ্নিত সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। পালানোর সময় তারা একটি দোতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডে ঝাঁপ দেয়, সামান্য আহত হওয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একই দিনে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে ১৩০ পুরিয়া ও ১০৫ গ্রাম হেরোইনের প্যাকেট, ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং ৩২ হাজার টাকার নগদ উদ্ধার করা হয়। মো. বুলু (৪০) ও মো. শাহাবুদ্দিন (২৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার টাকা। গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে চারজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকা আবার শান্তিপূর্ণ হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, “অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের অপরাধ দমন করতে সেনাসদস্যরা সবসময় সতর্ক রয়েছে। জনগণকে অনুরোধ করা হচ্ছে, কেউ যদি এমন কোনো অপরাধের তথ্য পান, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানায় জানান।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকায় সেনাবাহিনীর অভিযান: ৪ জন আটক

আপডেট সময় : ০৪:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫