ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঢাকা ও চট্টগ্রামের ঘটনাকে পুঁজি করে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে: তারেক রহমান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ও ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনাকে তীব্র নিন্দনীয় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এই হামলার পেছনে একটি মহল জড়িত। এর আগেও চট্টগ্রামে আমাদের এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনার মাধ্যমে কেউ কেউ রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করছে।’

তিনি সতর্ক করে বলেন, অতীতে বিএনপি যে চক্রান্তের আশঙ্কার কথা বলেছিল, পরিস্থিতি এখন সেদিকেই এগোচ্ছে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছরে দেশের প্রতিটি খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর সক্ষমতা বিএনপিরই রয়েছে। দুর্নীতির তকমা থেকে দেশকে বের করে আনার কাজও বিএনপিই করেছিল।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিতে অভিজ্ঞতা কম বা বেশি—এটি মুখ্য নয়। নির্বাচন কঠিন হবে। সাম্প্রতিক ঢাকা ও চট্টগ্রামের ঘটনাই প্রমাণ করে, আমরা যে চক্রান্তের কথা বলেছিলাম, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে দেশ আরও গভীর সংকটে পড়বে।’

ষড়যন্ত্র মোকাবিলার কৌশল তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে মানুষকে সাহসী ও ঐক্যবদ্ধ করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে সবাই একসঙ্গে এগিয়ে এলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে।’

নেতা-কর্মীদের মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমাদের মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। বসে থাকলে চলবে না।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো বিএনপির প্রতিটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া। শুধু দোরগোড়ায় পৌঁছালেই হবে না, এসব পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতেও কাজ করতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা ও চট্টগ্রামের ঘটনাকে পুঁজি করে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে: তারেক রহমান

আপডেট সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫