ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার সঙ্গে এখনো যুদ্ধবিরতিতে পৌঁছায়নি থাইল্যান্ড, হামলা অব্যাহত থাকবে: থাই প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়নি তার দেশ। ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় থাই সেনাবাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে। শনিবার (১৩ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শনিবার সন্ধ্যা থেকেই দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধ হওয়া উচিত।

এদিকে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি সফলভাবে কার্যকর হয়েছে। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে কম্বোডিয়া এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি জানান, শনিবার চং আন মা এলাকায় সংঘর্ষে থাই সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এর ফলে সোমবার থেকে শুরু হওয়া লড়াইয়ে মোট নিহত থাই সেনার সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে। তবে সাম্প্রতিক এই হামলায় কোনো হতাহতের তথ্য দেয়নি কম্বোডিয়ার কর্তৃপক্ষ।

ছয় দিনের নতুন করে শুরু হওয়া এই সংঘাতে দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। পাশাপাশি, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের উভয় পাশে আনুমানিক ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সীমান্ত অঞ্চলে শতাব্দী প্রাচীন মন্দিরগুলোর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান।

শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী আনুতিন বলেন, ‘আমাদের ভূমি ও জনগণের ওপর যতক্ষণ পর্যন্ত হুমকি ও ক্ষতি বন্ধ না হবে, ততক্ষণ থাইল্যান্ড সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। আমি বিষয়টি স্পষ্ট করে বলতে চাই।’

কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে বোমা হামলা চালানোর অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দেন থাই প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে থাই সেনাবাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে।

উল্লেখ্য, গত অক্টোবরে ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি সোমবার ভেঙে পড়ার পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে ছয় দিনের সংঘর্ষ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কম্বোডিয়ার সঙ্গে এখনো যুদ্ধবিরতিতে পৌঁছায়নি থাইল্যান্ড, হামলা অব্যাহত থাকবে: থাই প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫