শিরোনাম ::
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত
আফতাব মমিন ভূঁঞা, ফেনী
- আপডেট সময় : ১০:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২১৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঁঞার সঞ্চালনায় এতে অংশ নেন, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ শেখ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, দপ্তর সম্পাদক মোঃ গাজীউল হক, নির্বাহী সদস্য মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, কাজী নজির আহাম্মদ, মোঃ আবু তাহের পন্ডিত, মোঃ দিদার উল্যাহ মজুমদার, মোহাম্মদ ইসমাইল, সহযোগী সদস্য কাজী ওয়ারেছ আহমেদসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা শাখার সদস্যগণ।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আনন্দ ভ্রমণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ট্যাগস :






















